এই বাংলাদেশ ছেড়ে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এক মুর্খ, তার কাছে মানুষের ঘনিষ্ঠ মন্দির
অবিবেচনার মতো শুকনো চোখে দৃষ্টি ফেলে–রাখা
দেখা নয়, শুধু কিছু দৃশ্যের মতন ক্ষিপ্র চাল
চঞ্চল প্রেক্ষিত জুড়ে পড়ে আছে।
এই স্নেহমাখা
বাংলাদেশ ছেড়ে যদি যেতে হয়, মুর্খ যদি যায়
তার সামনে গিয়ে পথরোধ করে বলবো ; থাকো,
থাকো—
এই বাংলাদেশ ছেড়ে গেলে পাবে প্রত্যক্ষ বিপদ
এখানে স্বপ্নের সত্যে ম্লান হয়ে আসেন পাবকও !
কাব্যগ্রন্থ
'কবিতার তুলো ওড়ে'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।