চিরহরিৎ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এখানে পেঁচাও ডাকে কী আশ্চর্য বলে
তোমাদের সব কথা উকুটে হাওয়ায় ভেসে আসে
বুনো ধুঁধুলের গন্ধ, ভাঁট....
কেয়াফুল ঝরে পড়ে গুঁড়োকরা নরম ধুলোয়।
কী করে যে পেঁচা ডাকে এখানে, আশ্চর্য মনে হয়
পড়ো বাড়িগুলো সব ভেঙে গেছে,মৃত
ফাউন্ডেশন, ড্রয়িং, রং, ক্লাম্প,রিভেটের দৃঢ় ছবি
তার গায়ে আলো ঝলসে চিরদিন, দিন।
কে রাত্রি এনেছে? অরণ্যে মূঢ়তা থাক
নদীগর্ভে পাথরের কোষাঙ্কে,এখন
উৎসবে মেলায় যাবো চিরদিন, দিন।
অগ্রন্থিত
শক্তি চট্টোপাধ্যায়
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।