অন্ধকারের বন্ধনে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
অন্ধকারের বন্ধনে ভয় আমার আছে
আলোক চাইতে তোমার কাছে
যেতে হবেই বিড়ম্বনা
হয়তো তখন রইবে হাতে আলোক মাত্র একটি কণা।
তোমাকে দোষ দেওয়ার অর্থ অন্যতরো
কথায় কথা করবে জড়ো
আভাসে কি
স্পষ্টভাষায় তিরস্কৃত করবে নাকি ?
দোষ তো আমার
আঁধার থেকে হঠাৎ নামার
মুহূর্তে কে
অন্ধকারের বন্ধনে যায় আপনি ঢেকে ?
মূর্খ আমি – চিরটাকাল করেছি ভুল
তাইতো আমার বাগানে ফুল
ফুটতে গিয়ে ঝরলো নিচে
যাবার কথা সামনে — শুধুই চলছি পিছে !
কাব্যগ্রন্থ
' ধর্মে আছো জিরাফেও আছো '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।