চতুর্দশপদী কবিতাবলী —১৮
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আজো কি যাবে না ভােলা অসম্ভব মর্মরস্তবক-
তালবীথিকার পার্শ্বে তােমার মুরতি আজো রবে?
আজো কি যাবে না ভােলা হে প্রেয়সী, হে প্রতিবন্ধক—
হে মম প্রাণের গূঢ় পরিণয়, অন্ধকারে, কবে
দেখেছিলে ? সব দেখা প্রিয়সখি করাে না বিদায়
দূর হতে, কাছে এসাে—কাছে থাকা বড়াে প্রয়ােজন
আজই কি বিকাল হতে ইমারতবদ্ধ জানালায়
তােমার বিপুল স্তব্ধ তর্কাতীত অঙ্গুলিচেতন
ভালােবাসাময় হাত দেবে নাড়া — ডাকিবে আমারে?
মর্মরের মতাে ভালাে, মর্মরের মতাে আন্তরিক
কেহ নাই দুঃখহত, অভিমানব্যথায় বিমূঢ়
এবং তােমার মতাে কেহ নাই —রাঙা পারাবারে
যে তরী ভাসায়েছিলাে, সে আর ফিরাতে নাহি পারে—
তালবীথিকার ক্রোড়ে হে মুরতি, তুমি কি বিধুর ?
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।