মরা ডাল
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
আমি কোনও দস্যুতা পারি না
বসে থাকি চুপ করে চেয়ারে
তোমার জীবনে হয়তো এবার এমন কোনও লোক
এসে গেছে যে অনেক
সবলতা পারে
শুভার্থী ছিলাম আর শুভার্থী থাকব চিরকাল
চুপ করে গাছের তলায়
ঝরে থাকব মরা একটা ডাল
বসে থাকি চুপ করে চেয়ারে
তোমার জীবনে হয়তো এবার এমন কোনও লোক
এসে গেছে যে অনেক
সবলতা পারে
শুভার্থী ছিলাম আর শুভার্থী থাকব চিরকাল
চুপ করে গাছের তলায়
ঝরে থাকব মরা একটা ডাল
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।