হলুদ অসুখে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বারান্দার পাশাপাশি ঘর থেকে
আমাকে
বিদায় করেছে ঘর, এখন বাহিরে,
বারান্দায় ঝরে পড়ে হলুদ অসুখ!
এ-অসুখে সূর্যালোক অত্যন্ত জরুরি ।
সারারাত জ্বর হয়, অসহ্য কামড়
গ্রন্থিতে-গ্রন্থিতে, হাড়ে,
মজ্জায়-মজ্জায়,
মাথার ভিতর শ্রান্তি কাটে ঘুনপোকা,
সে যে কী অসহ্য শব্দ কানে এসে
লাগে!
ঘুমঘোরে পড়ে থাকি হলুদ বিছনায়।
যেখানে পা ফেলি, দেখি, হলুদের
গুঁড়ো, পরিপার্শ্বে হলুদের ছায়া পড়ে
আছে—
যেদিকে দু' চোখ যায় হলুদ, হলুদ !
শারদীয় আনন্দবাজার, ১৩৯৭
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।