ছেলেটা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলে পারতো।
অন্ধ ছেলে, বন্ধ ছেলে, জীবন আছে জানলায়
পাথর কেটে পথ বানানো, তাই হয়েছে ব্যর্থ।
মাথায় ক্যারা, ওদের ফেরা, যতোই থাক রপ্ত
নিজের গলা দুহাতে টিপে বরণ করা মৃত্যু।
ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলে পারতো।
পথের হদিস পথই জানে, মতের কোথা মত্ত
মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারতো।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।