আলাে জ্বলতে পারলে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মােটামুটি, দেহের পিদিমে তেল থাকলেই হলো
তেল আর সল্ তে দেয়ালণ্ঠন আর খাস-গেলাস থাক বাবুর বাড়ি
ওদের আছে ভিনরকম পালাপার্বণ
আর শখ-সাবুদ
নিদেন আলােটুকু না হলেই নয়, তাই
পিদ্দিমে তেল ভরতে বলেছি!
আসলে, সেই সংসারে টান
এপার-ওপার দুপারেই আঁধার সুমুন্দির পাে, আলােসুদ্দু নদীতে ডুব দেলেন!
ফেশান কত, হতো বটে কচ্ছপের পেরান, কিছুতেই সাবাড় হতােনি!
রাতটুকের জন্যেই আলাে চাই—
গলার কাছটা ধরলি মনে লয় জোব্বারের মা
কণ্ঠ শুনলি মনে লয় শানপুকুরের পেলানি
গা - র গন্ধে আঙা পথের দাগ ...
—হয় অবশ্যি আলােটুক জ্বালতে পারলিই সন্দেহখতম॥
কাব্যগ্রন্থ
'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।