নিমন্ত্রণ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কোথায় থেকে তোমার ডাক শুনতে পেয়ে এলাম গতকাল
আমায় কেন ডেকেছো তাই বললে হেসে-হেসে
এমন সময় আবার এলো তেমন বৃষ্টি মাঠে
ক্ষেতের পর ক্ষেতে ফুরালো, খামার, জঞ্জাল ।
এবার তোমার পিছনপানে আকাশ, আমি বৃষ্টি ফেলে
তুমি যেমন তেমনটি আর কোথাও কিছু নেই
তুমি যেমন, অপার জ্যোৎস্না ঝরিয়ে যেতে পারো ।
চারিদিকের ক্ষেত-খামার ঝর্না হ’য়ে যায়
তুমি যেমন তেমনই ঠিক, এই তো চ’লে যাই
আকাশ, তোমার আর্শিখানা পড়শি-কুটুম রাখলো নিজের হাতে ।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।