তুমি শুধু নহো তোমারি আপন!
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
চৈতন্যে আমার উড়ে পড়েছে শিমুল
মন জানে — হয়েছিলো ভুল
ডিসেম্বর মাসে
বনের প্রতিটি পাতা মাথা নাড়ে সুদীর্ঘ বাতাসে।
' প্রকৃতির থেকে তুমি দূরে গেছো চলে '—
বলেছে সে — ' শীত শেষ হলে
একবার এসো তুমি ফিরে,
বসন্তের আলো লেগে প্রাণ হবে উজ্জ্বল তিমিরে। '
পথে পথে ঘুরেছি প্রত্যহ
বলেছে সে — ‘তুমি শুধু নহো
তোমারি আপন—
ভিতরে সংসদ , লোকজন!'
কাব্যগ্রন্থ
'ধর্মে আছো জিরাফেও আছ '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।