শবযাত্রী সন্দিগ্ধ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মড়া পোড়াতে যাবো না বৈকুণ্ঠ, আমরা কি মরবো না।
খোল ভেঙে দে বেতাল ঠেকায় চোখে টলছে হাজার চন্দ্রবোড়া
কালরাতে যে-সাতপহর গাওনা হ'লো, তর্জা কাপ কবি
বিলেতবাতি ঝুললো, পোকা, লোকলস্কর। কেউ ডেকেছে। কেন
আমরা কেউ ম'রে গেলেই সঙ্গে যাবো তেমনটি করবো না।
সাধলে কবি সাতপহর মেলায় গিয়ে গান বাঁধবে নানা
আনন্দ কি বৈতরণীর অন্য পারে বিন্দু পাওয়া যাবে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।