তোমার নাম নিয়ে খোদা
এই কবিতাটি লিখেছেন নজরুল ইসলাম · ১ মিনিট পড়ার সময় ·
তোমার নাম নিয়ে খোদা
আমি যে কাজ করি।
আমার তা'তে নাই লাজ ভয়
মরি কিম্বা তরি॥
আমার ভালো মন্দ খোদা
তুমি ভালো জানো,
(তাই)দুখের শমন দিয়ে এমন
বুকের কাছে টানো,
(আমি) দুঃখ দেখে তোমার থেকে
না যেন যাই সরি'।
সুখ-দুঃখ যশ নিন্দা
মান ও অপমান,
আমার ব'লে নাই তো কিছু
সবই তোমার দান,
(যত)বাইরে আঘাত আসে তত
তোমায় যেন ধরি॥
(এই) ফেরেরবাজীর দুনিয়া ভরা
কেবল মায়া ফাঁকি,
(তাই)তোমার নামের বাতি জ্বেলে
বুকের কাছে রাখি,
নামের আঁচে আমি যেন
মোমের মত ঝরি।
(খোদা) তোমার প্রেমে গ'লে যেন
মোমের মত ঝরি॥
আমি যে কাজ করি।
আমার তা'তে নাই লাজ ভয়
মরি কিম্বা তরি॥
আমার ভালো মন্দ খোদা
তুমি ভালো জানো,
(তাই)দুখের শমন দিয়ে এমন
বুকের কাছে টানো,
(আমি) দুঃখ দেখে তোমার থেকে
না যেন যাই সরি'।
সুখ-দুঃখ যশ নিন্দা
মান ও অপমান,
আমার ব'লে নাই তো কিছু
সবই তোমার দান,
(যত)বাইরে আঘাত আসে তত
তোমায় যেন ধরি॥
(এই) ফেরেরবাজীর দুনিয়া ভরা
কেবল মায়া ফাঁকি,
(তাই)তোমার নামের বাতি জ্বেলে
বুকের কাছে রাখি,
নামের আঁচে আমি যেন
মোমের মত ঝরি।
(খোদা) তোমার প্রেমে গ'লে যেন
মোমের মত ঝরি॥
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।