নিঃশব্দচরণে প্রেম
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
নিঃশব্দচরণে প্রেম এসেছিলো দুয়ার মাড়িয়ে---
ঘরে ও ঘরের বাইরে তখন ছিলো না অন্ধকার
আলো ছিলো, ভালো ছিলো--ছিলো তা, যা থাকে না কখনো
একটি মানুষ ছিল সুন্দরের অপেক্ষায় বসে --
নিঃশব্দ চরণে প্রেম এসেছিলো দুয়ার মাড়িয়ে
যেন সরীসৃপ, যেন গন্ধ যেন হৃদয়ের দোষ
উল্লেখযোগ্যতা ভেঙে, বাদাবন ভেঙে এসে গেছে।
মানুষ তো বৃদ্ধ হয় ! ভোগের নদীতে পাড় ভাঙে
শরীরে, দুয়ারে, কাঠে কীট বাঁধে উপযুক্ত বাসা
গিঁট ভাঙে গাঁট ভাঙে---ভেঙে যায় উজ্জ্বল পাথর
গৃহবাড়ি ধ্বসে যায় পুরাতন প্রেমের কম্পনে
যে যায় যেভাবে যায় ভেঙে ভেঙে দিয়ে যেতে থাকে---
নিঃশব্দচরণে প্রেম তবু আসে দুয়ার মাড়িয়ে॥
#অস্ত্রের_গৌরবহীন_একা_১৯৭৫
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।