শান্তিনিকেতনে দোল
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
বল্লভপুরের বাংলো, তার সামনে বসেছি দশ জন।
গান পান সবই হচ্ছে, পলাশের মালা পড়ে তুমি -
অন্ধকার থেকে এলে আলো নিয়ে,কলকন্ঠ নিয়ে,
আজ দোল স্মরণীয়,তুমি অন্ধকার ঘরে চুম্বন করেছো।
বিজয়া দশমী নয় , তবু শারীরিক।
ঘর থেকে বাইরে আসি, উচ্ছৃত আবীরে ঢাকা পড়ে বনতল
তার মধ্যে সেই নাচ, ভূবনমোহিনী।
গান আলোড়িত করে অন্ধকার যাদের হৃদয়ে রয়েছে এখনো,
ভোর হয়ে আসে , পাতা পড়ে...
তাল দিতে দিতে আধোঘুমে মাথা নড়ে
ভোর হয়ে আসে , পাতা পড়ে।
নীচের আবীরে হয় মরামের ঢেউ -
দোল-উৎসবে, শান্তিনিকেতনে
শারদীয়া আনন্দবাজার, ১৪০১
বইটির নাম - সকালে প্রত্যেকে একা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।