C.C.D
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
ভরন্ত C.C.D থেকে বেরিয়ে এল প্রেমিক-প্রেমিকা...
দেখামাত্র শ্বাস আটকে আসে!
এখন নিশ্চয় সে-ও কোনও C.C.D-তে বসে
তার নব্যপুরুষকে নিয়ে
মোবাইলে ছবি তুলছে--- যেমন আমার ছবি তুলত একদিন
দেখতে দেখতে আমার চোখের সামনে ভিড় করা C.C.D
একটা হানাবাড়ি।
সব আলো নিভে গেছে,আবছা অন্ধকার
চারপাশে কেউ নেই----এমনকী ওয়েটারও নয়
এক কাপ চা হাতে নিয়ে বসে আছি প্রেতরূপী আমি

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।