আমার অসুখ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভেবেছি খবর দেবো: আমার অসুখ
তোমায় বিপন্ন করে, ঘর থেকে বাহির
করবার চেষ্টা করবো
বারান্দায় ঝুঁকে পড়ে কখনো-সখনো
উত্তর আকাশে দৃষ্টি মেলে দিতে পারো অজান্তে
নিজের, কিশোর প্রেসিডেনসি হাওয়া সপ্তপর্ণী ছুঁয়ে
আরো দূরে চলে যাবে হীরক বন্দরে
এলোমেলো ভালোবাসা বহুদিন ছিল
গোপন ঝিনুকে শুয়ে মুক্তোর মতন একা
কেন দেখা দিতে এলে, নির্দেশ পাঠালে:
দেখা করো তোমার অসুখ গুরুতর!
ভেবেছি খবর দেবো: আমারও অসুখ।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।