পাতালে বলিরাজার যত বলীরামরা
এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর · ১ মিনিট পড়ার সময় ·
পাতালে বলিরাজার যত বলীরামরা,
ভূতলেতে ঘাসিরাম আর ঘনশ্যামরা,
লড়াই লাগালো বেগে; ভূমিকম্পন লেগে
চারিদিকে হাহাকার করে ওঠে গ্রামরা।
মানুষ কহিল, “ক্রমে খবর উঠছে জমে,
সেটা খুব মজা, তবু মরি কেন আমরা।’
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
ভূতলেতে ঘাসিরাম আর ঘনশ্যামরা,
লড়াই লাগালো বেগে; ভূমিকম্পন লেগে
চারিদিকে হাহাকার করে ওঠে গ্রামরা।
মানুষ কহিল, “ক্রমে খবর উঠছে জমে,
সেটা খুব মজা, তবু মরি কেন আমরা।’
(খাপছাড়া কাব্যগ্রন্থ)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।