একলা আমি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমি একটি নদীর মতন দৌড়ে যাবো
ভেবেছিলাম
আমি একটি গাছের মতন স্থির দাঁড়াবো
ভেবেছিলাম
কিন্তু,হঠাৎ ডাকলো পাখি
আমার মতন একলা পাখি
তাই জানাতে, আলগা হাতে তোমার কাছে
পালিয়ে এলাম
আসার আগে জ্বালিয়ে এলাম
ঐ যা পাথর, মস্ত পাথর এবং ঘরের
দুয়ার অব্দি।
কাব্যগ্রন্থ --
টরে টক্কা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।