দুঃখের সমুদ্র
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দুঃখের সমুদ্র থেকে তার ভালোবাসা
নিতে পারো? যে আছো গভীরে?
কোনোদিকে প্রেম নেই, পরিশোধ নেই।
ইন্দ্রিয়ের দ্বার বন্ধ, কে সে বন্ধ করেছে একাকী?
তার কোনো নাম আছে, ভালোমন্দ সমাবেশ আছে?
কী আছে নূতন যার বৃদ্ধি আছে পরিতাপহীন
সকলেই একা আছে, একা–একা বিশুদ্ধতা নিয়ে
ভালোবাসা খুবই কম, ভালোবাসা খুব কাছাকাছি।
কাব্যগ্রন্থঃ
'মানুষ বড়ো কাঁদছে'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।