হে প্রবাহিণী
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কোথায় দেখ সম্মেলন?'সবাই ভাসে একা
ঝরা জলের দাগ দেখেছি তোমার পাবো দেখা
তোমার রূপের নদী ভাসাও দিগন্তে সবখানে
রসাতলের টান বেঁধেছে ভাসবো তোমার টানে।
রূপ তেমন লতাও নয়, অন্য কিছু আছে
রূপ তেমন নদীও নয় ভাসায় বৃহৎ গাছে
কী যেন গান কী যেন সুর সাপের মতো দোলে
কোথায় রইলে প্রিয়তমা অন্যসখা কোলে?
সখা বলুক আমার সুর, আমার গান, গানে
ভরিয়ে দিতে পোড়াভূবন ফিরতে কেহ জানে
না হয় এই জলজপ্রাণ লুটাবে দিনশেষে
আমি বলেছি রইলো কথা তোমাতে যাবো ভেসে।
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।