মৃত্যু পরে হবে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মৃত্যু পরে হবে। আজ এই রাত্রে মৃত্যুই হবে না।
দীর্ঘদিন পরে আমি হয়েছি মৃত্যুর কাছাকাছি ----
দীর্ঘদিন বেঁচে আছি, আরো কিছুদিন যেন বাঁচি
মৃত্যু পরে হবে।
কিছুদিন লজ্জাহীন বেঁচে থাকা তাও তো সম্ভব?
মৃত্যুতে কি লজ্জা, লোকটা শতায়ু হলেও-----
বেঁচে থাকা কি লজ্জার লোকটা জানে না!
শারদীয়
আনন্দবাজার পত্রিকা ১৯৯১
অগ্রন্থিত কবিতা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।