মানুষ বিষয়ে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মানুষ হেসে খেলে বেড়ায়, মানুষ কেবল কাঁদে
মানুষ দুঃখে-সুখে থাকে অনন্ত আহ্লাদে
মানুষ বড়ো একলা এবং মানুষ শুধুই দুজন
মানুষ ঘৃণা করে এবং মানুষ করে পুজন
মানুষ থাকে জঙ্গলে আর মানুষ থাকে ঘরে
মানুষ যেমন কাঁদায়, তেমন মানুষ আদর করে॥
কাব্যগ্রন্থ -
"আমি চলে যেতে পারি"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।