বুকের কাছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
হলদে বাড়ি তোমার
প্রতিবিম্ব আমার নয়তো তার
আকাশ থেকে যে--বাড়িটা সরে যাচ্ছে দূরে
বাঁশবাগানে,বাঁশের শান্তি নষ্ট করছে খুঁড়ে
আকাশভরা তারার টর্চলাইট ভৃঙ্গার
হলদে বাড়ি তোমারও নয়, আমারও নয়,যার
তার কাছে চলাফেরার
এই বাড়ির ওই বাড়ির সমবেদন,ফাঁকা
বুকের কাছে ভাঙা গাড়ির দুখানি গাঁথা চাকা।
অগ্রন্থিত
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।