আমি দেখি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
গাছগুলাে তুলে আনাে, বাগানে বসাও
আমার দরকার শুধু গাছ দেখা
গাছ দেখে যাওয়া
গাছের সবুজটুকু শরীরে দরকার
আরােগ্যের জন্যে ঐ সবুজের ভীষণ দরকার।
বহুদিন জঙ্গলে কাটেনি দিন
বহুদিন জঙ্গলে যাইনি
বহুদিন শহরেই আছি
শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়
সবুজের অনটন ঘটে ...
তাই বলি, গাছ তুলে আনাে
বাগানে বসাও, আমি দেখি
চোখ তাে সবুজ চায়!
দেহ চায় সবুজ বাগান গাছ আনাে,
বাগানে বসাও।
আমি দেখি॥
কাব্যগ্রন্থ
'অঙ্গুরী তোর হিরণ্যজল'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।