মূল বিষয়বস্তুতে যান

বিভাগঃ কবিতা

মোর চেতনায়

মোর চেতনায় আদিসমুদ্রের ভাষা ওঙ্কারিয়া যায়; অর্থ তার নাহি জানি, আমি সেই বাণী। শুধু ছলছল কলকল; শুধু সুর, শুধু নৃত্য, বেদনার কলকোলাহল; শুধু এ সাঁতার-- কখনো এ পারে চলা, কখনো ও পার, কখনো বা অদৃশ্য গভীরে...

রবীন্দ্রনাথ ঠাকুর

মোর কিছু ধন আছে সংসারে

মোর কিছু ধন আছে সংসারে, বাকি সব ধন স্বপনে নিভৃতস্বপনে। ওগো কোথা মোর আশার অতীত, ওগো কোথা তুমি পরশচকিত, কোথা গো স্বপনবিহারী। তুমি এসো এসো গভীর গোপনে, এসো গো নিবিড় নীরব চরণে বসনে প্রদীপ নিবারি, এসো গো গো...

রবীন্দ্রনাথ ঠাকুর

যে যায় তাহারে অার

যে যায় তাহারে অার ফিরে ডাকা বৃথা। অশ্রুজলে স্মৃতি তার হোক পল্লবিতা। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

বউ কথা কও

'বউ কথা কও' 'বউ কথা কও' যতই গায় সে পাখি নিজের কথাই কুঞ্জবনের সব কথা দেয় ঢাকি। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি

আমায় বোলো না গাহিতে বোলো না । এ কি শুধু হাসিখেলা , প্রমোদের মেলা শুধু মিছে কথা ছলনা ! আমায় বোলো না গাহিতে বোলো না । এ যে নয়নের জল , হতাশের শ্বাস , কলঙ্কের কথা দরিদ্রের আশ , এ যে বুক - ফাটা দুখে গুমরিছ...

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার এ গান ছেড়েছে তার

আমার এ গান ছেড়েছে তার সকল অলংকার, তোমার কাছে রাখে নি আর সাজের অহংকার। অলংকার যে মাঝে পড়ে মিলনেতে আড়াল করে, তোমার কথা ঢাকে যে তার মুখর ঝংকার। তোমার কাছে খাটে না মোর কবির গরব করা, মহাকবি, তোমার পায়ে দিত...

রবীন্দ্রনাথ ঠাকুর

মোহের আশঙ্কা

শিশু পুষ্প আঁখি মেলি হেরিল এ ধরা শ্যামল, সুন্দর, স্নিগ্ধ, গীতগন্ধভরা— বিশ্বজগতেরে ডাকি কহিল, হে প্রিয়, আমি যত কাল থাকি তুমিও থাকিয়ো। (কণিকা কাব্যগ্রন্থ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

যে রত্ন সবার সেরা

যে রত্ন সবার সেরা তাহারে খুঁজিয়া ফেরা ব্যর্থ অন্বেষণ। কেহ নাহি জানে, কিসে ধরা দেয় আপনি সে এলে শুভক্ষণ। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

মৌলানা জিয়াউদ্দিন

কখনো কখনো কোনো অবসরে নিকটে দাঁড়াতে এসে; "এই যে' বলেই তাকাতেম মুখে, "বোসো' বলিতাম হেসে। দু-চারটে হত সামান্য কথা, ঘরের প্রশ্ন কিছু, গভীর হৃদয় নীরবে রহিত হাসিতামাশার পিছু। কত সে গভীর প্রেম সুনিবিড়, অক...

রবীন্দ্রনাথ ঠাকুর

ম্যাক্‌বেথ্‌

(ডাকিনী । ম্যাক্‌বেথ্‌) দৃশ্য : বিজন প্রান্তর । বজ্র বিদ্যুৎ । তিনজন ডাকিনী। ১ম ডা — ঝড় বাদলে আবার কখন মিল্‌ব মোরা তিনটি জনে। ২য় ডা — ঝগড়া ঝাঁটি থামবে যখন, হার জিত সব মিট্‌বে রণে। ৩য় ডা — সাঁঝের আগেই ...

রবীন্দ্রনাথ ঠাকুর

Loading...