খেলা
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
সিন্ধুতীরে খেলে শিশু বালি নিয়ে খেলা;
রচি গৃহ, হাসিমুখে ফিরে সন্ধ্যাবেলা
জননীর অঙ্ক'পরে। প্রাতে ফিরে আসি
হেরে-তার গৃহখানি কোথা গেছে ভাসি!
আবার গড়িতে বসে-সেই তার খেলা,
ভাঙা আর গড়া নিয়ে কাটে তার বেলা!
এ যে খেলা-হায়, এর আছে কিছু মানে?
যে জন খেলায় খেলা-সেই বুঝি জানে!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।