বিচ্ছেদের পর
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
একদম ফুটন্ত জল ঢেলে দিয়ে গায়ে
উদভ্রান্ত কুকুর ছুটল রাস্তায় রাস্তায়
চলন্ত অটোর সঙ্গে একবার ধাক্কা লাগে
গায়ের ওপরে এসে পড়া
রিকশাওয়ালার লাথি খায়
উদভ্রান্ত কুকুর ছুটছে রাস্তায় রাস্তায়
জ্বালাপোড়া থামাতে পারছে না
জ্বালাপোড়া থামাতে পারছে না
উদভ্রান্ত কুকুর ছুটল রাস্তায় রাস্তায়
চলন্ত অটোর সঙ্গে একবার ধাক্কা লাগে
গায়ের ওপরে এসে পড়া
রিকশাওয়ালার লাথি খায়
উদভ্রান্ত কুকুর ছুটছে রাস্তায় রাস্তায়
জ্বালাপোড়া থামাতে পারছে না
জ্বালাপোড়া থামাতে পারছে না
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।