প্রতিধ্বনি, তাও দরজা ভাঙে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
নদী খাতে এলোমেলো জল
একধারে হেলে পড়ে আছে
গত বছরের বজ্রসেতু
পাহাড়ি নদীর বাহুবল
বালুতলে লুকিয়ে রয়েছে
শীতের সন্ত্রস্ত সাপঘুমে
রোদ সেই নদীকে জাগাবে
জলকাঁটা উষ্ণ করতলে
বাঁশের কভারে হিংস্রচোখ
সীতানদী বাংলোর জঙ্গলে
দ্বিতীয়া চাঁদের খুরপি খোঁড়ে
অসহ্য সুন্দর ভয়ঙ্কর
পাতার উপরে হাঁটে পোকা
প্রতিধ্বনি তার দরজা ভাঙে
মাঝরাতে মানুষের খেদ
কন্দে মূলে নখর বসেছে
বুনো ও মানুষে কাড়াকাড়ি
প্রতিধ্বনি, তাও দরজা ভাঙে।
কাব্যগ্রন্থ
' কক্সবাজারে সন্ধ্যা '
১৭ নভেম্বর ১৯৮৩
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।