খারিজ
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
কী দোষ জানলাম না,শুধু খারিজ হলাম
তোমার যা ইচ্ছে হল,তাই করলে,
বুড়ো লোকটার দিকে ঘুরেও দেখলে না
এখনও তোমার কথা আমাকে জিজ্ঞেস করে লোকে--
আমি বলিঃ সে আমার এককালের চেনা
কী দোষ জানলাম না,শুধু খারিজ হলাম
ভুলে থাকবার জন্য প্রাণপণ চেষ্টা করে যাই
একটুও পারি না
সাহায্য তো এককালে করেছ অনেক
এখন উপায় বলো তোমাকে ভোলবার
আমাকে সাহায্য করো,আর কখনও বলব না--
কথা দিচ্ছি, এই শেষবার!
তোমার যা ইচ্ছে হল,তাই করলে,
বুড়ো লোকটার দিকে ঘুরেও দেখলে না
এখনও তোমার কথা আমাকে জিজ্ঞেস করে লোকে--
আমি বলিঃ সে আমার এককালের চেনা
কী দোষ জানলাম না,শুধু খারিজ হলাম
ভুলে থাকবার জন্য প্রাণপণ চেষ্টা করে যাই
একটুও পারি না
সাহায্য তো এককালে করেছ অনেক
এখন উপায় বলো তোমাকে ভোলবার
আমাকে সাহায্য করো,আর কখনও বলব না--
কথা দিচ্ছি, এই শেষবার!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।