শুধু বনভূমি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সমুদ্রের কাছে এসে চুপ করে বসে থাকি,
পাহাড়ের কাছে গিয়ে চুপ করে বসে থাকি,
শুধু বনভূমি বুকে কোলাহল করে,
শুধু বনভূমি বুকে কোলাহল করে !
দিনরাত আজ একা শহরের সীমান্তে কাটাই ----
শহর সীমান্ত যেন আলস্য ঠিকানা
নদীতে সমুদ্রে যাই, পাহাড়েও যাই,
থেকে থেকে বনভূমি, কোলাহল করে।
কাব্যগ্রন্থ
' সকলে প্রত্যেকে একা '
একান্তর, শরৎ ১৯৯০
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।