আত্মচিত্র
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মৃত্যুকে সমস্ত ঘরগুলোয় ঘুরিয়ে আনলে
আমি একবার তোমায় দেখবো ভেবেছিলাম, প্রেম,
অন্ধকার যমুনাপুলিন।
আজো বাজাও পরজনবিলাসী মৃদঙ্গ ?
তোমরা কি সুখে আছো ? যারা বধির ?
আলোর আবর্তে যাই ভেবে উঠে দাঁড়িয়েছিলাম
---- কে বাধে ?
অন্ধকারে পা উঠিয়েছি--- কে বাধা ?
মুখের উপর যমুনা আর্শির মতন নেচে উঠল
চতুর্দোলায় প্রেম চলেছে যীশু।
বুকে যে ক্ষমার নদী উথলায় ?
এবার হেমন্তের আকন্দ ফুলগুলোকে সরিয়ে নাও
আমি বিষহীন শাদা আনলে নিজেই মরবো, শান্ত।
' অগ্রন্থিত কবিতা '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।