মূল বিষয়বস্তুতে যান
কবিতা

খেলা

তোমার কটি - তটের ধটি কে দিল রাঙিয়া । কোমল গায়ে দিল পরায়ে রঙিন আঙিয়া । বিহানবেলা আঙিনাতলে এসেছ তুমি কী খেলাছলে , চরণ দুটি চলিতে ছুটি পড়িছে ভাঙিয়া । তোমার কটি - তটের ধটি কে দিল রাঙিয়া । কিসের সুখে সহাস মুখে নাচিছ বাছনি , দুয়ার - পাশে জননী হাসে হেরিয়া নাচনি । তাথেই থেই তালির সাথে কাঁকন বাজে মায়ের হাতে ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

খেলেনা

ভাবে শিশু, বড়ো হলে শুধু যাবে কেনা বাজার উজাড় করি সমস্ত খেলেনা। বড়ো হলে খেলা যত ঢেলা বলি মানে, দুই হাত তুলে চায় ধনজন-পানে। আরো বড়ো হবে না কি যবে অবহেলে ধরার খেলার হাট হেসে যাবে ফেলে? (কণিকা কাব্যগ্রন্থ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

নিদ্রিতার চিত্র

মায়ায় রয়েছে বাঁধা প্রদোষ – আঁধার ; চিত্রপটে সন্ধ্যাতারা অস্ত নাহি যায় । এলাইয়া ছড়াইয়া গুচ্ছ কেশভার বাহুতে মাথাটি রেখে রমণী ঘুমায় । চারি দিকে পৃথিবীতে চিরজাগরণ , কে ওরে পাড়ালে ঘুম তারি মাঝখানে ! কোথা হ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

নিজের ও সাধারণের

চন্দ্র কহে, বিশ্বে আলো দিয়েছি ছড়ায়ে, কলঙ্ক যা আছে তাহা আছে মোর গায়ে। (কণিকা কাব্যগ্রন্থ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

পথিক আমি

পথিক আমি। পথ চলতে চলতে দেখেছি পুরাণে কীর্তিত কত দেশ আজ কীর্তি-নিঃস্ব। দেখেছি দর্পোদ্ধত প্রতাপের অবমানিত ভগ্নশেষ, তার বিজয় নিশান বজ্রাঘাতে হঠাৎ স্তব্ধ অট্টহাসির মতো গেছে উড়ে; বিরাট অহংকার হয়েছে সাষ্...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

পদ্মের পাতা পেতে অাছে অঞ্জলি

পদ্মের পাতা পেতে অাছে অঞ্জলি রবির করের লিখন ধরিবে বলি। সায়াহে রবি অস্তে নামিবে যবে সে ক্ষণলিখন তখন কোথায় রবে। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

নির্ঝরের স্বপ্নভঙ্গ

আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান! না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বারি, ওরে প্রাণের বাসনা প্রাণের আব...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

অদৃশ্য কারণ

রজনী গোপনে বনে ডালপালা ভ’রে কুঁড়িগুলি ফুটাইয়া নিজে যায় স’রে। ফুল জাগি বলে, মোরা প্রভাতের ফুল— মুখর প্রভাত বলে, নাহি তাহে ভুল। (কণিকা কাব্যগ্রন্থ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

ঘন কাঠিন্য রচিয়া শিলাস্তূপে

ঘন কাঠিন্য রচিয়া শিলাস্তূপে দূর হতে দেখি আছে দুর্গমরূপে। বন্ধুর পথ করিনু অতিক্রম— নিকটে আসিনু, ঘুচিল মনের ভ্রম। আকাশে হেথায় উদার আমন্ত্রণ, বাতাসে হেথায় সখার আলিঙ্গন, অজানা প্রবাসে যেন চিরজানা বাণী ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

খ্যাতি আছে সুন্দরী বলে তার

খ্যাতি আছে সুন্দরী বলে তার, ত্রুটি ঘটে নুন দিতে ঝোলে তার; চিনি কম পড়ে বটে পায়সে স্বামী তবু চোখ বুজে খায় সে– যা পায় তাহাই মুখে তোলে তার, দোষ দিতে মুখ নাহি খোলে তার। (খাপছাড়া কাব্যগ্রন্থ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

খোকার রাজ্য

খোকার মনের ঠিক মাঝখানটিতে আমি যদি পারি বাসা নিতে— তবে আমি একবার জগতের পানে তার চেয়ে দেখি বসি সে নিভৃতে। তার রবি শশী তারা জানি নে কেমনধারা সভা করে আকাশের তলে, আমার খোকার সাথে গোপনে দিবসে রাতে শুনেছি তা...

রবীন্দ্রনাথ ঠাকুর

Loading...