মূল বিষয়বস্তুতে যান
কবিতা

আশার সীমা

সকল আকাশ , সকল বাতাস , সকল শ্যামল ধরা , সকল কান্তি , সকল শান্তি সন্ধ্যাগগন - ভরা , যত - কিছু সুখ যত সুধামুখ , যত মধুমাখা হাসি , যত নব নব বিলাসবিভব , প্রমোদমদিরারাশি , সকল পৃথ্বী , সকল কীর্তি , সকল অর্ঘ্যভার , বিশ্বমথন সকল যতন , সকল রতনহার , সব পাই যদি তবু নিরবধি আরো পেতে চায় মন —...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

চলার পথের যত বাধা

চলার পথের যত বাধা পথবিপথের যত ধাঁধা পদে পদে ফিরে ফিরে মারে, পথের বীণার তারে তারে তারি টানে সুর হয় বাঁধা। রচে যদি দুঃখের ছন্দ দুঃখের-অতীত আনন্দ তবেই রাগিণী হবে সাধা। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

চপলারে আমি অনেক ভাবিয়া

চপলারে আমি অনেক ভাবিয়া দূরেতে রাখিয়া এলেম তারে, রূপ-ফাঁদ হতে পালাইতে তার, প্রণয়ে ডুবাতে মদিরা-ধারে। এত দূরে এসে বুঝিনু এখন এখনো ঘুচে নি প্রণয়-ঘোর, মাথায় যদিও চড়েছে মদিরা প্রণয় রয়েছে হৃদয়ে মোর। যুবতীর ...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

চলে যাবে সত্তারূপ

চলে যাবে সত্তারূপ সৃজিত যা প্রাণেতে কায়াতে, রেখে যাবে মায়ারূপ রচিত যা আলোতে ছায়াতে। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

চরণ

দুখানি চরণ পড়ে ধরণীর গায়, দুখানি অলস রাঙা কোমল চরণ । শত বসন্তের স্মৃতি জাগিছে ধরায়, শতলক্ষ কুসুমের পরশস্বপন । শত বসন্তের যেন ফুটন্ত অশোক ঝরিয়া মিলিয়া গেছে দুটি রাঙা পায় । প্রভাতের প্রদোষের দুটি সূর্যল...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

চতুর্থ সর্গ

"এ তবে স্বপন শুধু, বিম্বের মতন আবার মিলায়ে গেল নিদ্রার সমুদ্রে! সারারাত নিদ্রার করিনু আরাধনা-- যদি বা আইল নিদ্রা এ শ্রান্ত নয়নে, মরীচিকা দেখাইয়া গেল গো মিলায়ে! হা স্বপ্ন, কি শক্তি তোর, এ হেন মূরতি...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

অঙ্গের বাঁধনে বাঁধাপড়া আমার প্রাণ

অঙ্গের বাঁধনে বাঁধাপড়া আমার প্রাণ আকস্মিক চেতনার নিবিড়তায় চঞ্চল হয়ে ওঠে ক্ষণে ক্ষণে, তখন কোন্‌ কথা জানাতে তার এত অধৈর্য। --যে কথা দেহের অতীত। খাঁচার পাখির কণ্ঠে যে বাণী সে তো কেবল খাঁচারি নয়, তার...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

অকর্মার বিভ্রাট

লাঙল কাঁদিয়া বলে ছাড়ি দিয়ে গলা, তুই কোথা হতে এলি ওরে ভাই ফলা? যেদিন আমার সাথে তোরে দিল জুড়ি সেই দিন হতে মোর মাথা-খোঁড়াখুঁড়ি। ফলা কহে, ভালো ভাই, আমি যাই খ'সে, দেখি তুমি কী আরামে থাক ঘরে ব'সে। ফলা...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

অচল স্মৃতি

আমার হৃদয়ভূমি-মাঝখানে জাগিয়া রয়েছে নিতি অচল ধবল শৈল-সমান একটি অচল স্মৃতি । প্রতিদিন ঘিরি ঘিরি সে নীরব হিমগিরি আমার দিবস আমার রজনী আসিছে যেতেছে ফিরি । যেখানে চরণ রেখেছে সে মোর মর্ম গভীরতম — উন্নত শি...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

অকৃতজ্ঞ

ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনি কাছে ঋণী সে যে পাছে ধরা পড়ে। (কণিকা কাব্যগ্রন্থ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা

আসা-যাওয়ার পথ চলেছে

আসা-যাওয়ার পথ চলেছে উদয় হতে অস্তাচলে, কেঁদে হেসে নানান বেশে পথিক চলে দলে দলে। নামের চিহ্ন রাখিতে চায় এই ধরণীর ধুলা জুড়ে, দিন না যেতেই রেখা তাহার ধুলার সাথে যায় যে উড়ে। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

Loading...