আজি হেরিতেছি আমি
আজি হেরিতেছি আমি, হে হিমাদ্রি, গভীর নির্জনে পাঠকের মতো তুমি বসে আছ অচল আসনে, সনাতন পুঁথিখানি তুলিয়া লয়েছ অঙ্ক’পরে। পাষাণের পত্রগুলি খুলিয়া গিয়াছে থরে থরে, পড়িতেছ একমনে। ভাঙিল গড়িল কত দেশ, গেল এল কত যুগ– পড়া তব হইল না শেষ। আলোকের দৃষ্টিপথে এই-যে সহস্র খোলা পাতা ইহাতে কি লেখা আছে ভব-ভবানীর প্রেম-গাথা–...
রবীন্দ্রনাথ ঠাকুর
কথা চাই, কথা চাই, হাঁকে
কথা চাই, কথা চাই, হাঁকে কথার বাজারে; কথাওয়ালা অাসে ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে। প্রাণে তোর বাণী যদি থাকে মৌনে ঢাকিয়া রাখ্ তাকে মুখর এ হাটের মাঝারে। (স্ফুলিঙ্গ)...
রবীন্দ্রনাথ ঠাকুর
উৎসর্গ
বিজ্ঞানাচার্য শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু করকমলেষু বন্ধু, এ যে আমার লজ্জাবতী লতা কী পেয়েছে আকাশ হতে কী এসেছে বায়ুর স্রোতে পাতার ভাঁজে লুকিয়ে আছে সে যে প্রাণের কথা। যত্নভরে খুঁজে খুঁজে তোমায় নিতে হবে বুঝ...
রবীন্দ্রনাথ ঠাকুর
আত্মাভিমান
আপনি কণ্টক আমি , আপনি জর্জর । আপনার মাঝে আমি শুধু ব্যথা পাই । সকলের কাছে কেন যাচি গো নির্ভর — গৃহ নাই , গৃহ নাই , মোর গৃহ নাই ! অতি তীক্ষ্ম অতি ক্ষুদ্র আত্ম – অভিমান সহিতে পারে না হায় তিল অসম্মান । আগ...
রবীন্দ্রনাথ ঠাকুর
কবি-কাহিনী (প্রথম সর্গ)
শুন কলপনা বালা, ছিল কোন কবি বিজন কুটীর-তলে। ছেলেবেলা হোতে তোমার অমৃত-পানে আছিল মজিয়া। তোমার বীণার ধ্বনি ঘুমায়ে ঘুমায়ে শুনিত, দেখিত কত সুখের স্বপন। একাকী আপন মনে সরল শিশুটি তোমারি কমল-বনে করিত গো খে...
রবীন্দ্রনাথ ঠাকুর
আত্মশত্রুতা
খোঁপা আর এলোচুলে বিবাদ হামাশা, পাড়ার লোকেরা জোটে দেখিতে তামাশা। খোঁপা কয় এলোচুল, কী তোমার ছিরি! এলো কয়, খোঁপা তুমি রাখো বাবুগিরি। খোঁপা কহে, টাক ধরে হই তবে খুশি। তুমি যেন কাটা পড়ো, এলো কয় রুষি। কবি মা...
রবীন্দ্রনাথ ঠাকুর
কবি-কাহিনী (দ্বিতীয় সর্গ)
"এত কাল হে প্রকৃতি করিনু তোমার সেবা, তবু কেন এ হৃদয় পূরিল না দেবি? এখনো বুকের মাঝে রয়েছে দারুণ শূন্য, সে শূন্য কি এ জনমে পূরিবে না আর? মনের মন্দির মাঝে প্রতিমা নাহিক যেন, শুধু এ আঁধার গৃহ রয়েছে পড়...
রবীন্দ্রনাথ ঠাকুর
আধখানা বেল
আধখানা বেল খেয়ে কানু বলে,– “কোথা গেল বেল একখানা।’ আধা গেলে শুধু আধা বাকি থাকে, যত করি আমি ব্যাখ্যানা, সে বলে, “তাহলে মহা ঠকিলাম, আমি তো দিয়েছি ষোল আনা দাম।’– হাতে হাতে সেটা করিল প্রমাণ ঝাড়া দিয়ে তার ব...
রবীন্দ্রনাথ ঠাকুর
আধা রাতে গলা ছেড়ে
আধা রাতে গলা ছেড়ে মেতেছিনু কাব্যে, ভাবিনি পাড়ার লোকে মনেতে কী ভাববে। ঠেলা দেয় জানলায়, শেষে দ্বার-ভাঙাভাঙি, ঘরে ঢুকে দলে দলে মহা চোখ-রাঙারাঙি– শ্রাব্য আমার ডোবে ওদেরই অশ্রাব্যে। আমি শুধু করেছিনু সামান্...
রবীন্দ্রনাথ ঠাকুর
আপনারে নিবেদন
আপনারে নিবেদন সত্য হয়ে পূর্ণ হয় যবে সুন্দর তখনি মূর্তি লভে। (স্ফুলিঙ্গ)...
রবীন্দ্রনাথ ঠাকুর
আপনারে তুমি করিবে গোপন
আপনারে তুমি করিবে গোপন কী করি। হৃদয় তোমার আঁখির পাতায় থেকে থেকে পড়ে ঠিকরি। আজ আসিয়াছ কৌতুকবেশে, মানিকের হার পরি এলোকেশে, নয়নের কোণে আধো হাসি হেসে এসেছ হৃদয়পুলিনে। ভুলি নে তোমার বাঁকা কটাক্ষে, ভুলি নে ...
রবীন্দ্রনাথ ঠাকুর