আশ্বিন মাস
সু-শ্যামাঙ্গ বঙ্গ এবে মহাব্রতে রত। এসেছেন ফিরে উমা, বৎসরের পরে, মহিষমৰ্দ্দিনীরূপে ভকতের ঘরে; বামে কমকায়া রমা, দক্ষিণে আয়ত- লোচনা বচনেশ্বরী, স্বর্ণবীণা করে; শিখীপৃষ্ঠে শিখীধ্বজ, যাঁর শরে হত তারক—অসুরশ্রেষ্ঠ; গণ-দল যত, তার পতি গণদেব, রাঙা কলেবরে করি-শিরঃ; —আদিব্রহ্ম বেদের বচনে । এক পদ্মে শতদল৷ শত রূ...
মাইকেল মধুসূদন দত্ত
উপক্রম
যথাবিধি বন্দি কবি, আনন্দে আসরে, কহে, জোড় করি কর, গৌড় সুভাজনে;-- সেই আমি, ডুবি পূর্বে ভারত-সাগরে, তুলিল যে তিলোত্তমা-মুকুতা যৌবনে;-- কবি-গুরু বাল্মীকির প্রসাদে তত্žপরে, গম্ভীরে বাজায়ে বীণা, গাইল, ক...
মাইকেল মধুসূদন দত্ত
আত্মবিলাপ
আশার ছলনে ভুলি কী ফল লভিনু, হায়, তাই ভাবি মনে? জীবন-প্রবাহ বহি কাল-সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে? দিন-দিন আয়ুহীন হীনবল দিন-দিন ,-- তবু এ আশার নেশা ছুটিল না ? এ কি দায়! রে প্রমত্ত মন মম! কবে পোহাইব...
মাইকেল মধুসূদন দত্ত
অন্নপূর্ণার ঝাঁপি
মোহিনী-রূপসী-বেশে ঝাঁপি কাঁখে করি পশিছেন, ভবানন্দ, দেখ তব ঘরে অন্নদা! বহিছে শূন্যে সঙ্গীত-লহরী, অদৃশ্যে অপ্সরাচয় নাচিছে অম্বরে।– দেবীর প্রসাদে তোমা রাজপদে বরি, রাজাসন, রাজছত্র, দিবেন সত্বরে রাজলক্ষ্ম...
মাইকেল মধুসূদন দত্ত
জয়দেব
চল যাই, জয়দেব, গোকুল-ভবনে তব সঙ্গে, যথা রঙ্গে তমালের তলে শিখীপুচ্ছ-চূড়া শিরে, পীতধড়া গলে নাচে শ্যাম, বামে রাধা— সৌদামিনী ঘনে! না পাই যাদবে যদি, তুমি কুতূহলে পূরিও নিকুঞ্জরাজী বেণুর স্বননে। ভুলিবে গ...
মাইকেল মধুসূদন দত্ত
নদী-তীরে প্রাচীন দ্বাদশ শিব-মন্দির
এ মন্দির-বৃন্দ হেথা কে নির্ম্মিল কবে? কোন্ জন?কোন্ কালে?জিজ্ঞাসিব কারে? কহ মোরে কহ তুমি কল কল রবে, ভুলে যদি,কল্লোলিনি,না থাক লো তারে। এ দেউল-বর্গ গাঁথি উৎসর্গিল যবে সে জন,ভাবিল কি সে,মাতি অহঙ্কারে, থা...
মাইকেল মধুসূদন দত্ত
কেউটিয়া সাপ
বিষাগার শিরঃ হেরি মণ্ডিত কমলে তোর, যম-দূত, জন্মে বিস্ময় এ মনে! কোথায় পাইলি তুই,—কোন্ পুণ্যবলে— সাজাতে কুচূড়া তোর, হেন সুভূষণে ? বড়ই অহিত-কারী তুই এ ভবনে। জীব-বংশ-ধ্বংস-রূপে সংসার-মণ্ডলে সৃষ্টি তোর...
মাইকেল মধুসূদন দত্ত
পরলোক
আলোক-সাগর-রূপ রবির কিরণে, ডুবে যথা প্রভাতের তারা সুহাসিনী ;– ফুটে যথা প্রেমামোদে, আইলে যামিনী, কুসুম-কুলের কলি কুসুম-যৌবনে ;– বহি যথা সুপ্রবাহে প্রবাহ-বাহিনী, লভে নিরবাণ সুখে সিন্ধুর চরণে,--- এই রূপে ...
মাইকেল মধুসূদন দত্ত
কুসুম
১ কেনে এত ফুল তুলিলি, স্বজনি— ভরিয়া ডালা? মেঘাবৃত হলে,পরে কি রজনী তারার মালা? অার কি যতনে,কুসুম রতনে ব্রজের বালা? ২ আর কি পরিবেকভু ফুলহার ব্ৰজকামিনী? কেনে লো হরিলিভূষণ লতার— বনশোভিনী? অলি বঁধু তার; ক...
মাইকেল মধুসূদন দত্ত
জলধর
১ চেয়ে দেখ,প্রিয়সখি,কি শোভা গগনে! সুগন্ধ-বহ-বাহন,সৌদামিনী সহ ঘন ভ্ৰমিতেছে মন্দগতি প্রেমানন্দ মনে! ইন্দ্র-চাপ রূপ ধরি, মেঘরাজ ধ্বজোপরি, শোভিতেছে কামকেতু—খচিত রতনে! ২ লাজে বুঝি গ্রহরাজ মুদিছে নয়ন! মদ...
মাইকেল মধুসূদন দত্ত
শৃঙ্গার-রস
শুনিনু নিদ্রায় আমি,নিকুঞ্জ-কাননে, মনোহর বীণা-ধ্বনি;---দেখিনু সে স্থলে রূপস পুরুষ এক কুসুম-আসনে, ফুলের ঠৌপর শিরে,ফুল-মালা গলে। হাত ধরাধরি করি নাচে কুতূহলে চৌদিকে রমণী-চয়,কামাগ্নি-নয়নে,--- উজলি কানন-রাজ...
মাইকেল মধুসূদন দত্ত