যদি কোনোদিন
এই কবিতাটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যদি কোনোদিন একা তুমি যাও কাজলা দিঘিতে
যখন বিকেল আসন্ন শীতে মন্থর-বেগ,
দেখবে কত না রহস্য আছে এই পৃথিবীতে
কত স্বল্পের অচেনা আকাশ ছায়াময় মেঘ।
দেখবে সেখানে বনের বর্ণ মহা সমারোহে
শব্দে মিশেছে। নদীর জোয়ার বাতাসের গানে
বিকেলের ঘ্রাণ ঘুমের মতন অপরূপ মোহে
ছড়াবে তোমার চোখের মৌনে-অস্ফুট প্রাণে।
তুমি ভুলে যাবে আপন স্বরূপ, ভাববে আকুল
এ পরীর, মন, আভাস-উদাস-দু'চোখ এ কার?
এ কার আকাশ, পাখি, মেঘ, বন, নতুন মুকুল
এতদিন পরে তোমার হৃদয়ে কোন্ ঝংকার।
যদি কোনোদিন একা তুমি যাও কাজলা দিঘিতে
হয়তো আবার বাঁচতে চাইবে এই পৃথিবীতে।
যখন বিকেল আসন্ন শীতে মন্থর-বেগ,
দেখবে কত না রহস্য আছে এই পৃথিবীতে
কত স্বল্পের অচেনা আকাশ ছায়াময় মেঘ।
দেখবে সেখানে বনের বর্ণ মহা সমারোহে
শব্দে মিশেছে। নদীর জোয়ার বাতাসের গানে
বিকেলের ঘ্রাণ ঘুমের মতন অপরূপ মোহে
ছড়াবে তোমার চোখের মৌনে-অস্ফুট প্রাণে।
তুমি ভুলে যাবে আপন স্বরূপ, ভাববে আকুল
এ পরীর, মন, আভাস-উদাস-দু'চোখ এ কার?
এ কার আকাশ, পাখি, মেঘ, বন, নতুন মুকুল
এতদিন পরে তোমার হৃদয়ে কোন্ ঝংকার।
যদি কোনোদিন একা তুমি যাও কাজলা দিঘিতে
হয়তো আবার বাঁচতে চাইবে এই পৃথিবীতে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।