জীবন কাব্য
কবিতাটি তারিখে ফয়সল অভি লিখেছেন · ১ মিনিট পড়ার সময় ·
বেঁচে থাকাই সুখ বলে আমি আছি সুখে
দু:খটাকে ঢেকে রাখি হাসি মাখা মুখে
বাহারি রঙের ভীড়ে আমি একা কালো
এ জীবনে দু:খকে বেসেছি যে ভালো
কত চাঁদ এলো গেলো আমি অমাতেই
জোছনা তোমার তাই চাঁদ তোমাতেই।
এতকাল ধরে তুমি আছো পাশাপাশি
জানো না তবুও তুমি কেঁদে যাই ভাসি
জীবনের নানা পথ নানা অলিগলি
একা একা ঘুরে ফিরি আমি কেবলি
তোমার বেলাতে সুখ উপচে পড়ে
স্বপ্নেরা আমারি এসে যায় ফিরে।
পেছনে অতীত যত নিকষ আঁধার
সামনেও দেখি তাই অকুল পাথার
আঁধারে- আলেয়াতে হয়ে যাই ক্ষয়
আলোর দেখা পেলে তবু লাগে ভয়
কেঁদে যাই সয়ে যাই একা গোপনে
সুখেরও অসুখ হয় দুখ বিহনে।
রচনা: ২৯/০৬/২০১৪
দু:খটাকে ঢেকে রাখি হাসি মাখা মুখে
বাহারি রঙের ভীড়ে আমি একা কালো
এ জীবনে দু:খকে বেসেছি যে ভালো
কত চাঁদ এলো গেলো আমি অমাতেই
জোছনা তোমার তাই চাঁদ তোমাতেই।
এতকাল ধরে তুমি আছো পাশাপাশি
জানো না তবুও তুমি কেঁদে যাই ভাসি
জীবনের নানা পথ নানা অলিগলি
একা একা ঘুরে ফিরি আমি কেবলি
তোমার বেলাতে সুখ উপচে পড়ে
স্বপ্নেরা আমারি এসে যায় ফিরে।
পেছনে অতীত যত নিকষ আঁধার
সামনেও দেখি তাই অকুল পাথার
আঁধারে- আলেয়াতে হয়ে যাই ক্ষয়
আলোর দেখা পেলে তবু লাগে ভয়
কেঁদে যাই সয়ে যাই একা গোপনে
সুখেরও অসুখ হয় দুখ বিহনে।
রচনা: ২৯/০৬/২০১৪
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।