নাম দিয়েছি ভালবাসা
এই কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ · ১ মিনিট পড়ার সময় ·
আমরা মিশিনি ভালবেসে সব
মানুষ যেভাবে মেশে,
আমরা গিয়েছি প্রাজ্ঞ আঁধারে
না-জানার টানে ভেসে।
ভাসতে ভাসতে আমরা ভিড়িনি
যেখানে নদীর তীর,
বুনোবাসনার উদবেল স্রোতে
আশ্লেষে অস্থির।
আমরা দুজনে রচনা করেছি
একে অপরের ক্ষতি,
প্রবাসী প্রেমের পাথরে গড়েছি
অন্ধ অমরাবতী।
আমরা মিশিনি বিহবলতায়
শুক্রে-শোনিতে-স্বেদে,
আমাদের প্রেম পূর্ণ হয়েছে
বেদনায়,বিচ্ছেদে।
মানুষ যেভাবে মেশে,
আমরা গিয়েছি প্রাজ্ঞ আঁধারে
না-জানার টানে ভেসে।
ভাসতে ভাসতে আমরা ভিড়িনি
যেখানে নদীর তীর,
বুনোবাসনার উদবেল স্রোতে
আশ্লেষে অস্থির।
আমরা দুজনে রচনা করেছি
একে অপরের ক্ষতি,
প্রবাসী প্রেমের পাথরে গড়েছি
অন্ধ অমরাবতী।
আমরা মিশিনি বিহবলতায়
শুক্রে-শোনিতে-স্বেদে,
আমাদের প্রেম পূর্ণ হয়েছে
বেদনায়,বিচ্ছেদে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।