কবিতার সত্যে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কবিতার সত্যে আমি একঝলক মিথ্যের বাতাস
লাগাই, কী পালটে যায় কবিতার সত্য একদিনে?
তাহলে সত্যের নেই সেই বুঝ, সেই দাঁড়সাঁতার,
সত্য নয় শিশু, নয় রাজনীতি, নয় মুথা ঘাস!
সত্যই নিষ্ঠুর—এই শুনে আসছি নিরবধিকাল
যেন সত্য আমাদের পূর্বপুরুষের পাটরানী,
শতাব্দীর একতীরে বসে শােনে, অন্যতীরে তাল
পড়ে ভাদ্রমাসে, হায় প্রকৃতি-প্রাক্তন রাজধানি!
সত্যকে হিচড়ে টেনে নিয়ে যাই গঙ্গার বাতাসে
গা জুড়ােতে, তারপর কষে মারি দু 'গালে থাপ্পড়,
পোঁদের কাপড় তুলে ছেকা দিই দুপাটা মাংসের
উপরে কল্ কের দাগ ; তৎক্ষণাৎ মিথ্যে হয়ে আসে—
বিপুল, অমিততেজা, জাহবাজ সত্যের ভ্রুকুটি ...
আমি উঠি, কবিতার হাত থেকে মুক্ত হই, উঠি, উঠে পড়ি।
কাব্যগ্রন্থ
"প্রভু, নষ্ট হয়ে যাই" --
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।