কোনোদিনই পাবে না আমাকে—
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
চন্দ্ৰমল্লিকার মাংস ঝরে আছে ঘাসে
'সে যেন এখনি চলে আসে'
হিমের নরম মােম হাঁটু ভেঙে কাৎ
পেট্রলের গন্ধ পাই এদিকে দৈবাৎ
কাছাকাছি
নিজের মনেরই কাছে নিত্য বসে আছি।
দেয়ালে দেয়ালে
হাটের কাচকড়—কুপি অনেকেই জ্বালে
নিভন্ত লণ্ঠন
অস্তিত্ব সজাগ করে বারান্দার কোণ
বসে থাকে
‘কোনােদিন পাবে না আমাকে—
কোনােদিনই পাবে না আমাকে!
'
কাব্যগ্রন্থ
'ধর্মে আছো জিরাফেও আছো'
[ দেশ ॥ ২০ ফেব্রুয়ারি ১৯৬৫ ]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।