বিমানবন্দরে বিদায়
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দুই কিশােরীর এই হাসি এই কান্না মুখের
ধরা পড়ছে বৃদ্ধ চোখে
কঠোর দুটি চক্ষে ফাটে জল-দোপাটি
নিমন্ত্রণের সীমান্তে খেদ ... বিদায় বিদায়।
মাঝখানে এক স্বচ্ছ কাচের পাঁচিল আড়াল
যাচ্ছে এবং যাচ্ছেনাদের মধ্যে খাঁড়ার
মতন অনিবার্য কাটা বাংলা ভাষা
এপারে ধড় ওপার মুণ্ডু যাওয়া-আসার !
স্মৃতির মধুচাক দুখানির একটি রেখে
অন্যটিকে বিমানবােঝাই আনতে হলাে
এককোষা খাই, দুঃখে ফেরাই মধুর ভাণ্ড
মােমের স্তম্ভ স্বপ্নে হলাে কষ্টিপাথর
—যাচাই করতে আসল এবং নকল সােনায়
বিমান থেকে যা ফেলে যাই, সব দেখা যায়
অন্তত যা শুধুই দৃশ্য !
কাব্যগ্রন্থ
"কক্সবাজারে সন্ধ্যা"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।