ঘুরে বেড়ায়, শুধু ঘুরতেই ভালােবাসে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ঘুরে বেড়ায়, শুধু ঘুরতেই ভালােবাসে
অকৃতজ্ঞতা —গানের মতন
তাল - লয় থেকে ফাঁক পেলেই
ঘুরে বেড়ায়, শুধু ঘুরতেই ভালােবাসে
অকৃতজ্ঞতা —সেই পাখি
ডানা যার কর্তালের মতন বাতাস ভাঙছে
তেমন কিছুর দিকে চোখ নেই
ঘুরে বেড়ায়, শুধু ঘুরতেই ভালােবাসে
রাতের বৃষ্টি, তােমারও নাম অকৃতজ্ঞতা থাক
কিংবা জঙ্গলের মধ্যের সেই তছনছ, ভাঙাবাড়ি—
নিবিড় শিশু ঘুরে বেড়ায়, শুধু ঘুরতেই ভালােবাসে
অকৃতজ্ঞতা, তুমি ছাইপাঁশ, তুমি শাদা
তুমি মর্মছেড়া গাছ ...
ঘুরে বেড়ায় , শুধু ঘুরতেই ভালােবাসে
অকৃতজ্ঞতা — না, সঙ্গে নেয় না আমাকে
ঘুরে বেড়ায়, শুধু ঘুরতেই ভালােবাসে।
কাব্যগ্রন্থ :
'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।