নিজের মুখ
এই কবিতাটি লিখেছেন জয় গোস্বামী · ১ মিনিট পড়ার সময় ·
নিজের মুখের দিকে তাকাতে পারিনা আয়নায়...
এ মুখ সে দেখেছিল।একদা দিনের পর দিন
এই মুখ চোখ মেলে তাকিয়ে থেকেছে তার দিকে
আজ কেউ এই মুখ অ্যাসিডে গলিয়ে দিয়ে যাক
যেন আর চেনাই না যায়।
এ মুখ সে দেখেছিল।একদা দিনের পর দিন
এই মুখ চোখ মেলে তাকিয়ে থেকেছে তার দিকে
আজ কেউ এই মুখ অ্যাসিডে গলিয়ে দিয়ে যাক
যেন আর চেনাই না যায়।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।