এলিজি ৪
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ঊষারাণী দত্ত চিরস্মরণীয়াসু
মাতৃসমা ছিলে তাই ভূগর্ভে ধরেছো
আমাদের, ছিলে মাতা, তাই শেষ দেখা
হয়েছিলো আমাদের মহাপ্রয়াণের পূর্বদিনে
গড়েছিলে বসুন্ধরা, আমরা সেই কাজ
অক্ষুণ্ণ রাখবো বলে অঙ্গীকার করি ।
ফসল ফলাতে হবে, গাছ পুঁততে হবে,
সেই গাছ চিরস্মরণীয়া হবে আমাদের কাছে—
সেই গাছ পুঁতবো বলে তোমার বাসরে আজ আমরা
সম্মিলিত
হয়েছি সকলে, মাতা আশীবাদ করো
তোমার অক্লান্ত শ্রম যেন শীর্ষ পায়
একদিন।
কাব্যগ্রন্থ — প্রকাশকাল :
' কিছু মায়া রয়ে গেলো ' জানুয়ারি -১৯৯৭
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।