শূন্যতাই সব
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
শূন্যতাই সব, তবু আশা থাকে পরিপূর্ণ হবে
বসন্তে ভরবে বক্ষ, কায়ক্লেশ ঘুচে যাবে যবে
শূন্যতাই সব,তবু আশা থাকে পরিপূর্ণ হবে
আমরা পূর্ণতা চাই, মনে জানি হারানো বৈভব
মুষ্টিভরা ভাগ্য রেখে মাটিতে লুকালো নীল সব
আমরা পূর্ণতা চাই, মনে জানি হারাবো বৈভব
তুমিই নির্লিপ্তি, শান্তি, আশা-নৈরাশায় মুক্ত নারী
পৃথিবীর স্কুল ছুটি হয়ে গেলে কাছে যেতে নাকি
তুমিই নির্লিপ্তি, শান্তি, আশা-নৈরাশায় মুক্ত নারী।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।