সাময়িকতা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভেবেছিলাম তােমার বয়স হয়নি, ফুলের বয়স কেননা,
আমি তােমায় ফুটতে দেখিনি কোনােদিন মেঘ ফুটেছে,
রােদ বৃষ্টি এবং অন্যান্য ফুলগুলাে তােমায় ফুটতে দেখিনি
তখনাে বুঝেছি তােমার বয়স হয়নি
একদিন রাস্তা দিয়ে যেতে - যেতে মাঝারি শিরীষ গাছ একটা
অকারণে বিনা হাওয়ায় ভেঙে পড়লাে পিঠের কাছে
মাথাটা সরিয়ে নিয়েছে পৃথিবী
বুঝলাম সবই অনেক দূর দিয়ে উড়ে-উড়ে
আমার এক বন্ধু চলে গেলাে
চিনলে না ফুলওয়ালি তােমার কী একটি দুমূল্য ফুলই ফুটেছিলাে
কাব্যগ্রন্থ
'হে প্রেম হে নৈঃশব্দ্য'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।