হায় চিল
এই কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাস · ১ মিনিট পড়ার সময় ·
হায় চিল, সোনালি ডানার চিল, এই মেঘের ভিজে দুপুরে
তুমি আর কেঁদো নাকে উড়ে-উড়ে ধানসিড়ি নদীটির পাশে
তোমার কান্নার সূরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দুরে
আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে

লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।