মূল বিষয়বস্তুতে যান

বিভাগঃ কবিতা

মুহুর্ত মিলায়ে যায়

মুহুর্ত মিলায়ে যায় তবু ইচ্ছা করে— আপন স্বাক্ষর রবে যুগে যুগান্তরে। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

মৃত্তিকা খোরাকি দিয়ে

মৃত্তিকা খোরাকি দিয়ে বাঁধে বৃক্ষটারে, আকাশ আলোক দিয়ে মুক্ত রাখে তারে। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

ক্লান্ত মোর লেখনীর

ক্লান্ত মোর লেখনীর এই শেষ আশা— নীরবের ধ্যানে তার ডুবে যাবে ভাষা। (স্ফুলিঙ্গ)...

রবীন্দ্রনাথ ঠাকুর

অধিকার

অধিকার বেশি কার বনের উপর সেই তর্কে বেলা হল, বাজিল দুপর। বকুল কহিল, শুন বান্ধব-সকল, গন্ধে আমি সর্ব বন করেছি দখল। পলাশ কহিল শুনি মস্তক নাড়িয়া, বর্ণে আমি দিগ্‌বিদিক রেখেছি কাড়িয়া। গোলাপ রাঙিয়া উঠি করিল জ...

রবীন্দ্রনাথ ঠাকুর

সেই পুরাতন কালে ইতিহাস যবে

সেই পুরাতন কালে ইতিহাস যবে সংবাদে ছিল না মুখরিত নিস্তব্ধ খ্যাতির যুগে-- আজিকার এইমতো প্রাণযাত্রাকল্লোলিত প্রাতে যাঁরা যাত্রা করেছেন মরণশঙ্কিল পথে আত্মার অমৃত-অন্ন করিবারে দান দূরবাসী অনাত্মীয় জনে, দল...

রবীন্দ্রনাথ ঠাকুর

কোথায়

হায় কোথা যাবে! অনন্ত অজানা দেশ, নিতান্ত যে একা তুমি, পথ কোথা পাবে! হায়, কোথা যাবে! কঠিন বিপুল এ জগৎ, খুঁজে নেয় যে যাহার পথ। স্নেহের পুতলি তুমি সহসা অসীমে গিয়ে কার মুখে চাবে। হায়, কোথা যাবে! মোরা কেহ স...

রবীন্দ্রনাথ ঠাকুর

কোনো জাপানি কবিতার ইংরাজি অনুবাদ হইতে

বাতাসে অশথপাতা পড়িছে খসিয়া, বাতাসেতে দেবদারু উঠছে শ্বসিয়া। দিবসের পরে বসি রাত্রি মুদে আঁখি, নীড়েতে বসিয়া যেন পাহাড়ের পাখি। শ্রান্ত পদে ভ্রমি আমি নগরে নগরে বিজন অরণ্য দিয়া পর্বতে সাগরে। উড়িয়া ...

রবীন্দ্রনাথ ঠাকুর

বেসুর

ভাগ্য তাহার ভুল করেছে-- প্রাণের তানপুরার গানের সাথে মিল হল না, বেসুরো ঝংকার। এমন ত্রুটি ঘটল কিসে আপনিও তা বোঝে নি সে, অভাব কোথাও নেই-যে কিছুই এই কি অভাব তার। ঘরটাকে তার ছাড়িয়ে গেল ঘরেরই আসবাবে। মনটা...

রবীন্দ্রনাথ ঠাকুর

ব্যর্থ

যদি প্রেম দিল না প্রাণে কেন ভোরের আকাশ ভরে দিলে এমন গানে গানে? কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দখিন হাওয়া গোপন কথা জানায় কানে কানে?। যদি প্রেম দিলে না প্রাণে কেন আকাশ তবে এমন চাওয়া চ...

রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বের আলোকলুপ্ত তিমিরের অন্তরালে এল

বিশ্বের আলোকলুপ্ত তিমিরের অন্তরালে এল মৃত্যুদূত চুপে চুপে, জীবনের দিগন্ত আকাশে যত ছিল সূক্ষ্ম ধূলি স্তরে স্তরে দিল ধৌত করি ব্যথার দ্রাবক রসে দারুণ স্বপ্নের তলে তলে চলেছিল পলে পলে দৃঢ়হস্তে নিঃশব্দে মা...

রবীন্দ্রনাথ ঠাকুর

Loading...