বাকি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
পাথরের জন্যে নয়, নদী ঝর্না—তারও জন্যে নয়
আমি আসি ডালপালা ভালোবাসি বলে
তার নিচে দাঁড়িয়ে দেখার
লোভ থেকে, আসি
ভালোবাসি
সবুজ পাতার মুখে ধুলো
ফুলগুলো।
যখনই সময় পাই, আসি
টের পাই পাতা ঝরে গেছে
গজিয়েছে কিছু
আমি মুখ নিচু
করে কিছুক্ষণ থাকি
তারপর ঘরে ফিরি
কিছু কি দেখার ছিলো বাকি?
কিছু কি দেখার ছিলো বাকি?
কাব্যগ্রন্থ - প্রকাশকাল :
'মানুষ বড়ো কাঁদছে' অগাস্ট-১৯৭৮
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।