এক দেশে সে মানুষ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এক দেশে সে মানুষ এবং অন্য দেশে পোকা
দেখতে দেখতে গাছ ভরে ফুল ফুটলো থোকায় থোকায়
কোন করুণায়? কার করুণার টানে?
এর মানে কী মানুষ শুধুই জানে!
আমার মধ্যে একবারই তার ভুলে-
আপাদমাথা উন্মাদনা দাঁড়ালো চুল খুলে,
দিন মনে নেই, ক্ষণ ছিলো কি কিছু?
ভদীরও চেক। আমার মধ্যে মুখটি ক'রে নিচু
দেখতে-দেখতে বুক ভরে ফুল ফুটলো থোকায় থোকায়-
এক দেশে সে মানুষ যখন অন্য দেশে পোকা।
কাব্যগ্রন্থ:
'কবিতার তুলো ওড়ে'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।